
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার সহ ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুরে সফরে আসেন।
গতকাল ৫জুলাই (শনিবার) বেলা ১২টায় চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার সহ ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুর লঞ্চঘাটে পৌছলে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরে চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর বড় স্টেশনে অবস্থিত বিখ্যাত ইলিশ মাছঘাট পরিদর্শন করে ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম। মাছঘাট পরিদর্শন শেষে তারা চাঁদপুর হোটেল গ্যান্ড হিলশায় যাত্রা বিরতি করেন।
সর্বশেষে দুপুর ১টায় চাঁদপুর এলিট কিচেন রেস্টুরেন্টে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার।
তিনি বলেন, শাহতলীর একজন ক্ষনজন্মা মানুষ ছিলেন এটি আহমেদ হোসাইন রুশদী। তিনি প্রতিষ্ঠা করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শাহতলীকে আলোকিত করেছেন তিনি। তারই সুযোগ্য পুত্র মরহুম তাহের হোসেন রুশদী শিক্ষা উন্নয়নে কাজ করে গেছেন। ভাতিজা সোহেল রুশদী শাহতলীতে শিক্ষার উন্নয়নে কাজ করছে। চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ভাতিজা সোহেল রুশদীকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সহ সাংবাদিক ভাইদের। পযটন এলাকা চাঁদপুর খুব সুন্দর জায়গা। আজকে চাঁদপুরে একটি স্মরনীয় দিন উপভোগ করলাম।
শুভেচ্ছা বিনিময় কালে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্টঁ সচিব রুহুল আমিন সিদ্দিকি, লেপ্টেন কর্ণেল (অব:) জাহিদুল ইসলাম, ডিএইচএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: মিয়ারুল হক, ইউনাইটেড গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর খন্দকার সাঈদুল ইসলাম, এইচএসবিসি’র তপন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোটার ফারুক আহম্মেদ, চ্যানেল টুয়েন্টি ফোর এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা যোবায়ের, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল, শাহতলী নির্বাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুজ্জামান মুন্সি , দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম সম্পাদক রানা সরকারসহ অন্যান্যরা।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে সৌদি আরবের খেজুর, জমজম কূপের পানি সহ উপহার তুলে দেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার।
পরে ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুর মোলহেড খ্যাত ত্রি-নদীর মোহনা পরিদর্শন করে সন্ধ্যায় ৬টায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে চাঁদপুর ত্যাগ করেন।
এদিকে, চাঁদপুর নৌ-ভ্রমন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার ফেসবুকে বলেন, গলফার কলিগ ও তাদের পরিবারের আবদার ছিল নদীপদে বর্ষাকালে চাঁদপুর ভ্রমন করবে। ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের মধ্যে একমাত্র চাঁদপুরিয়ান হওয়ায় সংগত কারণে আমার উপরই ভ্রমন গাইডের দায়িত্বটি বর্তায়। লং উইকেন্ড হওয়ায় শনিবার দিনটিই বেছে নেয়া হল। সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে আধুনিক লঞ্চ বোগদাদিয়া-৭ যোগে এক ডজন সদস্যের বহর নিয়ে ভোর সাড়ে আট টায় রওয়ানা হয়ে সোয়া তিন ঘন্টায় পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। আবহাওয়া রৌদ্রজ্বল পরিষ্কার হওয়ায় বেশ ভাল অনুভূত হল। অবশ্য নদীর মাঝপথে অঝোর বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা শংকা জাগে। তবে তা ক্ষনিকেই দূরীভূত হয়।
চাঁদপুর ঘাটে নামা মাত্রই আমার ভাতিজা বিশিষ্ট সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল, কাজিন নূরুজ্জামান মুন্সি ও রাফির ফুলেল অভ্যর্থনা উপস্থিত সবাইকে আনন্দ দেয়। তারপর ইলিশের বাড়ী খ্যাত চাঁদপুরের মাছ আড়তে সবাই উপস্থিত হয়ে সরেজমিন বিভিন্ন প্রকার মাছ দেখে কেনার আগ্রহী হয়। পদ্মার ইলিশ, রুই, কাতল, চিতল, পাংগাশসহ লক্ষাধিক টাকার মাছ কিনে ফেলে সহযাত্রীগণ। মাছ বিক্রেতা পূর্ব পরিচিত হওয়ায় তার নিজ দায়িত্বে সে ঢাকায় সবার গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়। এতে আমাদের ফিরতি যাত্রাটা সহজতর হয়।
রিফ্রেশমেন্টের জন্য চাঁদপুরের তিন তারকা হোটেল গ্র্যান্ড হিলশায় সাময়িক যাত্রাবিরতি শেষে লাঞ্চ পর্ব সম্পন্নের জন্য পূর্ব অর্ডারকৃত এলিট কিচেনে হাজির হই। ইলিশের রকমারি আইটেম, দেশী মুরগীর ঝাল ফ্রাই, ভর্তা, ভাজি, ডাল দিয়ে এক তৃপ্তির মাধ্যহ্নভোজ উপভোগ করা হয়। ডেজার্ট হিসেবে চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিটের মিষ্টি দই ও আইসক্রীম ছিল অন্যতম রসনাবিলাস। উপরন্ত কাজিন নূরুজ্জামানের নিজ বাড়ীর কাঁঠাল, আম ও পেঁপের পরিবেশনা যেন বাড়তি খোরাক যোগায়।
বৈকালিক সময়টা বেছে নেয়া হয় চাঁদপুরের পাতাইয়া খ্যাত মোলহেডে পায়চারি ও নির্মল বায়ু সেবন। অত:পর বিকেল ছয়টার লঞ্চে ঢাকার উদ্দেশ্যে সুপরিসর ইমাম হাসান-৫ যোগে ফেরার মধ্য দিয়ে দিনরাত্রির চমৎকার এক স্মরণীয় দিবস অতিবাহিত হল। ধন্যবাদ ভাতিজা সাংবাদিক সোহেল রুশদী ও তার সহকর্মীদের যারা সংক্ষিপ্ত চাঁদপুর সফরকে আনন্দমুখর করে তোলে। আর সাথী গলফার ভাই, ভাবী, সাবেক পররাষ্ট্র সচিব রুহুল আলম চৌধুরী ভাই ও তার পরিবারকে আমাদের অদ্যকার সফরে সংঙ্গী হয়ে নৌ-ভ্রমনকে সর্বাঙ্গীন সুন্দর সাবলীল করার জন্য রইল অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।




