হাজীগঞ্জে মায়ের ওড়না পেঁচিয়ে ছেলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৫শ টাকা না পেয়ে মায়ের ওড়না গলায় পিছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম রাজারগাঁও হাওলাদার বাড়িতে।

মৃত সালামত হাওলাদারের ছেলে নিহত কিশোরের নাম মো: জিহাদ হোসেন (১৭)। তাঁর মা জেসমিন আক্তারের সাথে অভিমান করে ছেলের রিয়াদ হোসেন। মায়ের ওড়না পিছিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ছেলের আত্মহত্যায় জনম দুখিনী মা পাগল পাড়া হয়ে আছে। বাড়িতে তাঁরা মা ছেলে বসবাস করতো। সামান্য কোটি টাকার জন্য ছেলে জীবন দিবে এটা মা কখনো বুঝতেই পারেনি।

শুক্রবার (২৭ জুন) সকাল আনুমানিক ১১ টা জিহাদ তাঁর মায়ের কাছে ৫শ টাকা চায়। মা টাকা না দিতে অপারগতা প্রকাশ করলে কিছু সময় পর জিহাদ তার মাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে নিজ রুমে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

সম্পর্কিত খবর