মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে অবস্থিত রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র উত্তেজিত পরীক্ষার্থীরা ভাঙচুর চালায়।
২১ এপ্রিল সোমবার এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা খারাপ হওয়াকে কেন্দ্র করে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। ছাত্ররা স্কুলের অবাকাঠামো গ্লাস সহ ব্যাপক
ভাঙচুর করে। স্কুল কর্তৃপক্ষ তাদের শান্ত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরীক্ষা শেষে তারা উত্তেজিত হয়ে কেন্দ্র ভাঙচুর শুরু করে। পরে উত্তেজিত ছাত্রছাত্রীদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। তবে এ পর্যন্ত এ বিষয়ে কোন সূরাহ হয়নি। পরিস্থিতি কিছুটা সময় উত্তেজিত থাকলেও বর্তমানে এসএসসি পরীক্ষার স্কুল কেন্দ্র এলাকা শান্ত আছে।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. জাকির হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পরীক্ষা শেষে তারা কিছু ব্রাঞ্চ ও গ্লাস ভাঙচুর করে। এতে করে চারদিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা হিমশিম খায়।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন বলেন, উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য।