লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সম্মেলন

ইব্রাহিম খান : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,নিজেদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না।আপনাদেরকে দলের আদর্শের সৈনিক হতে হবে । আপনারা জনগণের কাছে যাবেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলবেন এবং ৩১ দফার কথা বলবেন।

১৯ এপ্রিল শনিবার বিকেলে লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,নতুন কমিটির জন্য আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছিলো।এই সম্মেলনের তারিখ আরো আগে ছিলো কিন্তু নিজেদের অন্তঃকোলহের কারণে পিছানো হয়েছে।আমরা বলতে চাই যারা দলের ভিতর অন্তঃকোলহ করে তাদের একটাই জায়গা জেলখানা। এই এলাকার নেতাকর্মীরা বিএনপি তারেক রহমানের আদর্শের সৈনিক হতে হবে। নিজেরা নিজেরা বিভেদ করা যাবে না।

তিনি আরো বলেন,আপনারা সজাগ থাকবেন কেউ যাতে দলের বদনাম করতে না পারে। কেউ যাতে কোন অপপ্রচার করতে না পারে। যারা বেহেস্তের কথা বলে তাদের কথা শুনবেন না। আমাদের মনেরাখতে হবে আমাদের কর্মকান্ড যাতে ছাত্রলীগ যুবলীগের মতো না হয়।আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী,সদস্য মাসুদ পারভেজ ,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু,জেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।

লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ বেপারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুমন ভূইয়া,সদস্য নাছির খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দাদন খান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা,ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুমন ঢালী,সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল ইসলাম নূরু পাটওয়ারী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির রাসেল।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কারী আলাউদ্দিন।

সম্মেলনের শেষ পর্যায়ে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন নূরুল ইসলাম নূরু ভূইয়াকে সভাপতি, সুমন ভূইয়াকে সিনিয়র সহ-সভাপতি, শহীদ বেপারীকে সাধারণ সম্পাদক, গফুর বেপারীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ,নাছির খানকে যুগ্ম সাধারণ সম্পাদক নাছির খান,ও আলহাজ্ব দাদান খানকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করেন।

সম্পর্কিত খবর