চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দু’মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. হারুন খান (৩৮) ও আল আমিন (৩৪) নামে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে মাদক কারবারি হারুন ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যাক্তিদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যাক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর