রাজরাজেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সভা

ইব্রাহিম খান : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,কোন অবস্থাতেই আওয়ামী দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না ।আর যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের জায়গা বিএনপিতে হবে না। বিগত দিনে এই এলাকায় নদী ভাঙ্গার পিছনে চেয়ারম্যান সহ এলাকার সন্ত্রাসী বাহিনী দায়ী । তারা শুধু বালু বিক্রি করে টাকা ইনকাম করেছে এছাড়া তাদের কোন কাজ ছিলোনা। । এই এলাকার শিক্ষা স্বাস্থ্য সহ কোন উন্নয়নের দিকে নজর দেয় নাই। আমরা চাই না আপনারা এদের লালন পালন করেন। যারা এদের আশ্রয় প্রশ্রয় দিবেন তাদের জায়গা রাজরাজেশ্বরে হবে না।

গতকাল ১১ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ৬,৮ ও ৯ ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি ১ টি সুষ্ঠু নির্বাচনের জন্য। আগে থেকেই শুনে আসছি এই রাজরাজেশ্বর বিএনপির ঘাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল এটি জনগণের দল। এই দলের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছেন আপনারা। বিগত দিনে আমাদের সৌভাগ্য হয়নি আপনাদের সাথে এসে মন খুলে কথা বলার । মুখ দেখলে বুঝা যেত আপনারা কত কষ্টের মধ্যে ছিলেন। কিন্তু আজকে খুব কষ্ট লাগে যখন আমি শুনি আপনাদের কিছু কিছু লোকের সহযোগিতায় ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় ঘুমায় এলাকায় অপকর্ম করে।

তিনি আরো বলেন, এই এলাকায় এসে যা দেখলাম তাতে মনে হয় না বাংলাদেশে এই এলাকার মতো অবহেলিত এলাকা আছে।এবার আর এটি চলবে না।আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সর্ব প্রথম এই এলাকার উন্নয়ন করবো।যেহেতু এই এলাকা তারেক রহমানের ঘাটি খালেদা জিয়ার ঘাটি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন,যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল পাটওয়ারী,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।

রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসেম চোকদারের পরিচালনায় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি,সহ-সভাপতি হানিফ বেপারী, সহ-সাধারন সম্পাদক হানিফ বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ দেওয়ান,ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক দেলোয়ার বকাউল,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিনহাজুল ইসলাম সাদ্দাম।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, সদস্য শরীফ আহমেদ,জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা সিফাত উল্যাহ।

এর আগে মরহুম আবুল হোসেন বন্দুকসী জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বিএনপি নেতা হানিফ বন্দুকসীর বাসায় দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপি নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর