
মাসুদ হোসেন : ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় মহামায়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে বাদ আছরের নামাজের পর বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজারে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে এক পথ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরায়েল নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে নারী শিশুসহ সকল স্থাপনা ধবংস করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় বক্তারা বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান জরুরি ভিত্তিতে সকল ইসরায়েল এর পণ্য বর্জন ও নিষেধাজ্ঞা করার জন্য। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দেন।
মহামায়া এলাকার তৌহিদি জনতা ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।




