হামানকর্দ্দি নির্বাসী বিএনপি নেতা মিলন সরকারের মেয়ে নাবিলার দাফন সম্পন্ন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামের সরকার বাড়ি নির্বাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মিলন সরকার এর বড় মেয়ে নাবিলা আক্তার ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।

৪এপ্রিল রাত সাড়ে ৮টায় ঢাকায় সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ২৫বছর। মৃত্যুকালে মরহুমা বাবা, মা, ১ভাই ও ১বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল ৫এপ্রিল (শনিবার) বাদ মাগরিব খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
জানাযার নামাজের পূর্বে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের পরিচালায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের পিতা চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মিলন সরকার, বিশিষ্ট সমাজসেবক মো: ফরিদ আহমেদ সরকার।

জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মো: এনায়েত উল্ল্যাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহবুবুর রহমান স্বপন, সেক্রেটারী মো: খাইরুল বাশার খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবলু, সমাজসেবক মো: ফারুক সরকার, মরহুমের চাচা বিএনপি নেতা মো: রতন সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রুবেল বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মো: হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, মরহুমের চাচা মো: রাশেদ সরকার, সমাজসেবক মো: হেলাল সরকার সহ শতশত মুসল্লীগণ।

শোক প্রকাশ

চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মিলন সরকার এর বড় মেয়ে নাবিলা আক্তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

সম্পর্কিত খবর